ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি-অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিক (৬৬) হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজন দাবি করেছেন, তাঁরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পুলিশের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। তবে হত্যার দায় এখনো নেয়নি গ্যাংটি।
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক গতকাল শনিবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় ছেলে জিশান সিদ্দিকের অফিসের বাইরে আততায়ীর গুলিতে নিহত হন। তিনি বান্দ্রা পশ্চিমের তিনবারের বিধায়ক।
দশেরা উৎসব চলাকালে বাবা সিদ্দিককে গুলি করা হয়। এই শুটিংয়ে তিন ব্যক্তি অংশ নেন।